কেবল ফ্যাশনের অনুষঙ্গই নয়, চোখের জন্য সানগ্লাস এক জরুরি সুরক্ষাসামগ্রী। তবে বড়দের মতো রোদে বের হলে ছোটদেরও কি সানগ্লাস ব্যবহারের প্রয়োজন আছে?সূর্যরশ্মির প্রভাবে শিশুদের চোখে অভ্যন্তরীণ কিছু পরিবর্তন হয়, এ জন্য বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করা জরুরীভালো মানের সানগ্লাস সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে চোখজোড়াকে বাঁচায়। এই অনুষঙ্গের ব্যবহারে চোখের চারপাশের কোমল ত্বকও সুরক্ষিত থাকে।
সানগ্লাস পরার অভ্যাস না রাখলে চোখ এবং চোখের চারপাশের ত্বকের যে ক্ষতি হয়, তা চট করে বোঝা যায় না। তবে ধীরে ধীরে সূর্যরশ্মির প্রভাবে অভ্যন্তরীণ কিছু পরিবর্তন হতে থাকে। দীর্ঘ মেয়াদে তা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।
বড়দের তো বটেই, ছোটদেরও তাই সানগ্লাস ব্যবহার করতে হবে, এমনটাই বললেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খান।কোন বয়স থেকে শিশুকে সানগ্লাস দিতে হবেসূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব বড়দের তুলনায় ছোটদের চোখে অনেক বেশি হতে পারে।
সূত্র: প্রথম আলো

এক হাজার টাকায় থানায় পটকা ছোড়েন দুই তরুণ, নির্দেশ দেন ছাত্রলীগ নেতা, জানাল পুলিশ
আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও
যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি
জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন