advertisement

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফটো কার্ড প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে এ ঘটনা ঘটে।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করেন। এ সময় বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে সেটি বাইরে এনে পুড়িয়ে দেন তাঁরা।এ ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক মোজাহারুল আলম সেলিম বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

রেজিস্ট্রার দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।এর আগে একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন আয়ানা হাসান কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন আয়ানা হাসান বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি
advertisement

গুপ্তচক্র দেশকে অশান্ত রাখতে চায়: খুবি উপাচার্য

গুপ্তচক্র দেশকে অশান্ত রাখতে চায়: খুবি উপাচার্য
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের ৩৪টি জেলায় ৮৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের ৩৪টি জেলায় ৮৯টি প্রতিষ্ঠানকে জরিমানা
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রূপপুরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর গ্রিড থেকে বিচ্ছিন্ন

রূপপুরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর গ্রিড থেকে বিচ্ছিন্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে আট ঘণ্টা পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন