advertisement

আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও

আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও
বৈভব সূর্যবংশী
ফটো কার্ড প্রিন্ট

কেউ বলিউডের তারকা, কেউ ব্যবসায়ী, কেউ বিনোদনজগতের পরিচিত মুখ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটের এক বিস্ময়বালকও। বয়স মাত্র ১৫। অথচ এরই মধ্যে ভারতের ভবিষ্যৎ গড়ায় সম্ভাবনাময় ১০০ জনের তালিকায় তাঁর নাম রেখেছে বিখ্যাত সাময়িকী টাইম।তিনি বৈভব সূর্যবংশী। ভারতের এই তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।

বিনোদন, খেলাধুলা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসা ভারতের ১০০ সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।তালিকায় বৈভবের নাম রয়েছে ‘ইনোভেটরস’ বিভাগে। তাঁর সঙ্গে এই বিভাগে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। অভিনেত্রী আলিয়া ভাট জায়গা পেয়েছেন ‘আর্টিস্টস’ বিভাগে। সাময়িকীটির প্রচ্ছদেও রয়েছে তাঁর ছবি।বৈভব সূর্যবংশীবৈভবকে নিয়ে টাইমে লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাবের প্রশংসা করার পাশাপাশি তাঁকে নতুন ভারতের প্রতীক হিসেবে তুলে ধরেছেন তিনি, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার ৯০ রানের লক্ষ্য, পাকিস্তানের জয় মাত্র ১৩ ওভারেই ৯০ রানের লক্ষ্য, পাকিস্তানের জয় মাত্র ১৩ ওভারেই ৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম ৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস
advertisement

খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে ব্যাংকগুলোকে ‘বিশেষ এক্সিট’ সুবিধা ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় নির্ধারিত শর্তে ঋণগ্রহীতাদের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করে এককালীন ঋণ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি ঋণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ের জন্য গত ২৯ জুন ‘অনাদায়ি ঋণ আদায় বা সমন্বয়ে বিশেষ এক্সিট–সংক্রান্ত নীতিমালা’ জারি করা হয়েছিল।

ওই নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।ব্যাংক খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে বিশেষ এক্সিট সুবিধা বাস্তবায়নে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, ক্ষমা চাইলেন অভিনেতা কো ক্যুং

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, ক্ষমা চাইলেন অভিনেতা কো ক্যুং
কো ক্যুং পিয়ো

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কো ক্যুং পিয়ো। এ ঘটনায় নিজের সব পূর্বনির্ধারিত কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

গত রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার দায় স্বীকার করে পুলিশের তদন্তে সহযোগিতার আশ্বাস দেন অভিনেতা।শনিবার রাত সাড়ে তিনটার দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পশ্চিমাঞ্চলের মাপো জেলার দংগিও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কো ক্যুং পিয়োর গাড়ির সঙ্গে মাপো জেলা কার্যালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ষাটের কোঠার এক ব্যক্তি সামান্য আহত হন।

ট্রাকটিরও কিছু ক্ষতি হয়েছে।কো ক্যুং পিয়োমদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্সঘটনাস্থলে পুলিশের শ্বাস-পরীক্ষায় অভিনেতার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় শূন্য দশমিক শূন্য আট শতাংশের বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একঝলক (২০ নভেম্বর ২০২৬)

একঝলক (২০ নভেম্বর ২০২৬)
জলাভূমিতে পানিফল সংগ্রহ করছেন নারী শ্রমিকেরা। পানিফল চাষের কারণে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেবহাটা, সাতক্ষীরা, ২০ নভেম্বর

জলাভূমিতে পানিফল সংগ্রহ করছেন নারী শ্রমিকেরা। পানিফল চাষের কারণে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেবহাটা, সাতক্ষীরা, ২০ নভেম্বরনিজেদের খেতের মুলাশাক তুলছেন এক মারমা দম্পতি। পাইংক্ষ্যং পাড়া, বান্দরবান, ২০ নভেম্বরদুই পাশে সড়ক নেই, তবু আছে সেতু। নিউ হোস্টেল এলাকা, মতলব দক্ষিণ, চাঁদপুর, ২০ নভেম্বরবরিশাল–কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

দপদপিয়া, ঝালকাঠি, ১৯ নভেম্বরতিস্তার চরে একঝাঁক হট্টিটি পাখি। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২০ নভেম্বরঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়েছে জনজীবন। পশ্চিম খাবাসপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২০ নভেম্বরফুলের পাপড়িতে জমে আছে বৃষ্টির ফোঁটা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০ নভেম্বর মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে।

বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটছেন নগরবাসী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন