advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া
ফটো কার্ড প্রিন্ট

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/prrashtr-prtimntreer-basar-samne-gveer-rate-agun-brifingye-janalen-prtikriya

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল ঝটিকা মিছিলের পর দ্রুত সরে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ, দুটি ককটেল বিস্ফোরণের শব্দ ঝটিকা মিছিলের পর দ্রুত সরে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ, দুটি ককটেল বিস্ফোরণের শব্দ নদীর বুকে বন্ধুদের হাট নদীর বুকে বন্ধুদের হাট
advertisement

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
নড়াইলের কালিয়া উপজেলায় হামলায় নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না।’ আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া এলাকায় এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এর আগে আজ বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছান রুহুল কবির।

প্রথমে তিনি পৌরসভার চাঁদপুর কবরস্থানে গিয়ে হামলায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন।

এরপর বড় কালিয়ায় নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গত বুধবার বিকেলে বিএনপির নেতা–কর্মীদের শোভাযাত্রায় হামলা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমবার মা হলেন সামান্থা

প্রথমবার মা হলেন সামান্থা
প্রথমবার মা হলেন সামান্থা। কোলাজ

প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সংসারে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর জানান সামান্থা ও রাজ। তাঁদের দেওয়া ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল। ছবির সঙ্গে লেখা, ‘আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। জন্ম ১৯ নভেম্বর ২০২৬।

আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’ ছোট্ট এই ঘোষণার পরপরই শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর। প্রেম থেকে বিয়ে, এবার মা–বাবা রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার পরিচয় কাজের সূত্রে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় মৌসুমে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। পরে ‘সিটাডেল: হানি বানি’তে আবার একসঙ্গে কাজ করেন তাঁরা।

রাজ ও তাঁর দীর্ঘদিনের সহযোগী কৃষ্ণা ডিকে পরিচালিত এই সিরিজে সামান্থাকে দেখা যায় অ্যাকশনধর্মী চরিত্রে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি

টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি

টেলিভিশনে প্রকৃতির কোনো প্রামাণ্যচিত্র দেখছেন। পর্দায় সবুজের নানা শেড, পাতার সূক্ষ্ম নকশা কিংবা আলো-ছায়ার পরিবর্তন—সবই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। আবার সিনেমার অল্প আলোয় ধারণ করা দৃশ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে ছোটখাটো খুঁটিনাটি। টিভির পর্দায় এমন প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা দিতে এগিয়ে এসেছে নতুন প্রযুক্তি মাইক্রো আরজিবি।অনেকের ধারণা, টেলিভিশনের ছবির মান নির্ভর করে মূলত রেজল্যুশনের ওপর।

তাই টিভি কেনার সময় ৪কে বা ৮কে রেজল্যুশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে ভালো ছবি দেখার অভিজ্ঞতা শুধু রেজল্যুশনের ওপর নির্ভর করে না। পর্দায় রং কতটা স্বাভাবিক দেখাচ্ছে, আলো ও অন্ধকারের পার্থক্য কতটা নিখুঁতভাবে ফুটে উঠছে এবং দৃশ্যের সূক্ষ্ম বিষয়গুলো কতটা স্পষ্ট—এসবও সমান গুরুত্বপূর্ণ।ছবির এসব দিক উন্নত করতে টেলিভিশন নির্মাতারা নিয়মিত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। মাইক্রো আরজিবি তেমনই একটি প্রযুক্তি।

এর মাধ্যমে পর্দায় রঙের উজ্জ্বলতা ও আলোর মাত্রা আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন