মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কো ক্যুং পিয়ো। এ ঘটনায় নিজের সব পূর্বনির্ধারিত কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
গত রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার দায় স্বীকার করে পুলিশের তদন্তে সহযোগিতার আশ্বাস দেন অভিনেতা।শনিবার রাত সাড়ে তিনটার দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পশ্চিমাঞ্চলের মাপো জেলার দংগিও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কো ক্যুং পিয়োর গাড়ির সঙ্গে মাপো জেলা কার্যালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ষাটের কোঠার এক ব্যক্তি সামান্য আহত হন।
ট্রাকটিরও কিছু ক্ষতি হয়েছে।কো ক্যুং পিয়োমদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্সঘটনাস্থলে পুলিশের শ্বাস-পরীক্ষায় অভিনেতার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় শূন্য দশমিক শূন্য আট শতাংশের বেশি।
সূত্র: প্রথম আলো

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
ঝটিকা মিছিলের পর দ্রুত সরে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ, দুটি ককটেল বিস্ফোরণের শব্দ
নদীর বুকে বন্ধুদের হাট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন