ডার্ক ম্যাটার মূলত এমন এক রহস্যময় বস্তু, যা আমাদের দৃশ্যমান সাধারণ পদার্থের পরিমাণের তুলনায় সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ মহাকর্ষ বল তৈরি করে। এই অদৃশ্য বস্তু আসলে কী কেউ তা জানে না। তবে এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। ডার্ক ম্যাটার যা-ই হোক না কেন মহাবিশ্বে এর পরিমাণ বিশাল। মহাকর্ষীয় প্রভাবের ওপর ভিত্তি করে বলা যায় সাধারণ পদার্থের তুলনায় ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় ৫ গুণ বেশি।
আর তাই ডার্ক ম্যাটারের জন্য আলাদা পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের বিজ্ঞানী পুয়া আসাদির নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল বিজ্ঞানী।প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, দৃশ্যমান ও অদৃশ্য জগৎ মহাকর্ষ ছাড়াও অন্য কোনোভাবে যুক্ত থাকতে পারে। আর তাই ডার্ক ম্যাটারের জন্য প্রস্তাবিত পর্যায় সারণিটি হবে সাধারণ মৌলের পর্যায় সারণির প্রতিরূপ।
নতুন পর্যায় সারণিটি সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটারের অনুপাত ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে।ডার্ক ম্যাটারের সন্ধানে নতুন আশাসাধারণ পদার্থের চেয়ে ৫ গুণ বেশি ডার্ক ম্যাটার থাকা অনেক বড় পার্থক্য মনে হতে পারে।
সূত্র: প্রথম আলো

মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী
‘ছেলের লাশ কাঁধে নিতে হলো, আমি এক হতভাগ্য বাবা’
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
দুর্নীতির কারণে ‘আদিবাসীরা’ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন: ইফতেখারুজ্জামান
আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন