ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ ছাড়া গাড়ি গণনা করতে এক্সপ্রেসওয়েতে লোক রাখা হবে বলে বিবিএ জানিয়েছে।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) প্রকল্প। প্রকল্পটির তত্ত্বাবধানে আছে বিবিএ।
নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)।টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) কাজে চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের সম্পৃক্ততার বিষয়ে এফডিইইর কাছে ব্যাখ্যা চেয়েছে বিবিএ। গতকাল বৃহস্পতিবার সকালে বিবিএর এ–সংক্রান্ত চিঠি পায় এফডিইই।
চিঠিতে তারিখ দেওয়া ১৮ নভেম্বর (বুধবার)।এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগএফডিইইকে দেওয়া বিবিএর চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে তিনটি বিষয়ে বিস্তারিত লিখিত ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট নথিপত্র দিতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো

মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী
‘ছেলের লাশ কাঁধে নিতে হলো, আমি এক হতভাগ্য বাবা’
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
দুর্নীতির কারণে ‘আদিবাসীরা’ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন: ইফতেখারুজ্জামান
আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন