advertisement

খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের।
ফটো কার্ড প্রিন্ট

ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা। আট বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই টেস্টকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উসমান খাজার আত্মজীবনী। এবার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারকে তুলাধোনা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স।

খাজাকে গত ৪০ থেকে ৫০ বছরে ক্রিকেটে দেখা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বলেছেন ফ্যানি।২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের। ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক ব্যবহার তাঁর চোখে পড়ে। এরপর তিনি সম্প্রচারকারী দলের সদস্যদের অস্ট্রেলীয় ফিল্ডারদের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেন। সেই ঘটনার আট বছর পর খাজার আত্মজীবনী ‘সবর’ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বইটিতে খাজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলিয়া দলেরই জানা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাভুমা–রাবাদাদের বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বাভুমা–রাবাদাদের বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা দক্ষিণ আ... আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার
advertisement

মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী

মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী
সওগাত ও মোহাম্মদ নাসিরউদ্দীনের (২০ নভেম্বর ১৮৮৮—২১ মে ১৯৯৪) প্রতিকৃতি অবলম্বনে

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজের অগ্রগতির ইতিহাসের বিশাল অংশ জুড়ে রয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দীন তাঁর ‘সওগাত’ মাসিক সাহিত্য পত্রিকা ও তাঁর অন্যান্য সহযোগী সাপ্তাহিক, বার্ষিক ও বিশেষ সংখ্যা ও ‘সওগাত’–এরই প্রসূন সাপ্তাহিক ‘বেগম’–এর মাধ্যমে।

বিশ শতকের দ্বিতীয় দশকে (১৯১৮) সূচনা ঘটিয়ে একুশ শতকের প্রথম দশক পর্যন্ত ‘বেগম’–এর মধ্য দিয়ে অব্যাহত থাকে মনীষী নাসিরউদ্দীনের (১৮৮৮-১৯৯৪) ‘সওগাত’ নামের সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি। ‘সওগাত’–এর একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল: রাজনীতিবর্জিত সাহিত্য হতে পারে না, আর জীবনের সর্বমাত্রিক সমস্যার সমাধান সাহিত্যের মাধ্যমেই হয়ে থাকে। ১ অতএব মুসলিম বাংলার বিংশ শতাব্দীর রাজনৈতিক সংগ্রামের মুখপত্রও ছিল ‘সওগাত’।

সমালোচকেরাও একমত, মুসলমানের সাহিত্য ও সাংবাদিকতায় মেধা ও মুক্তবুদ্ধির যে দীপ্তি এখন লক্ষ করা যায়, তার স্ফুরণ ঘটেছিল মোহাম্মদ নাসিরউদ্দীনের হাতে, ‘সওগাত’–এর পৃষ্ঠাতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ছেলের লাশ কাঁধে নিতে হলো, আমি এক হতভাগ্য বাবা’

‘ছেলের লাশ কাঁধে নিতে হলো, আমি এক হতভাগ্য বাবা’
তাহমিদুল কবির

‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা’। কিশোর তাহমিদুল কবিরের (১৫) জানাজার আগে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন তার বাবা মামুনুল কবির। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে কিশোর তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তাহমিদুল। গতকাল সকালে বান্দরবানের শৈলপ্রপাত ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।চট্টগ্রামের আনোয়ারার বটতলী গ্রামে তাহমিদুলের বাড়ি। গত বুধবার দুপুরে ছয় বন্ধুর সঙ্গে শৈলপ্রপাত ঝরনায় ঘুরতে গিয়ে গোসল করার সময় নিখোঁজ হয় সে। পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরপর সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়।তাহমিদুলের জানাজার আয়োজন যখন চলছিল, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই

বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
বেগম বিবি

বাড়ির উঠানে বসে মুঠোফোনে মেয়ে শিখামণির (৩৭) সঙ্গে কথা বলছিলেন মা বেগম বিবি (৬৯)। এ সময় তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল ও নাকফুল নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান বেগম বিবি। তিনি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে বেগম বিবিকে দাফন করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেগম বিবি নাতি নয়ন মোল্লাকে (২০) নিয়ে একটি ছোট টিনশেড ঘরে থাকতেন। গতকাল সকালে নয়ন অটোরিকশা নিয়ে কাজে বের হন। বেলা একটার দিকে বেগম উঠানে বসে ঢাকায় থাকা মেয়ে শিখামণির সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।

তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সোনার দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায়।—শিখামণি, নিহত বেগম বিবির মেয়েপ্রথম ভাবছিলাম, ফোন হাত থেকে পড়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন