বনের ভেতরে বসানো একটি ক্যামেরা দিনের পর দিন প্রাণীদের ছবি তুলে রাখতে পারে; কিন্তু হাজার হাজার ছবির মধ্যে কোনটি বাঘ, কোনটি হরিণ, আর কোনটি অন্য প্রাণী—সব ছবি হাতে দেখে শনাক্ত করা বেশ কঠিন। এ কাজ সহজ করতে পারে এআই।এ ধরনের ব্যবস্থাকে বলা হয় এআই বন্য প্রাণী শনাক্তকরণ বা ওয়াইল্ডলাইফ মনিটরিং। ক্যামেরা কোনো প্রাণীর চলাচল শনাক্ত করলে ছবি তোলে।
পরে এআই ছবির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে প্রাণীর প্রজাতি ও উপস্থিতি চিহ্নিত করতে সাহায্য করে।২০২৬ সালের ৬ মার্চ গুগল রিসার্চ জানায়, তাদের স্পেসিসনেট প্রযুক্তি ক্যামেরায় তোলা ছবিতে প্রায় ২ হাজার ৫০০ ধরনের প্রাণী শনাক্ত করতে পারে। এটি শেখাতে ব্যবহার করা হয়েছে ৬ কোটি ৫০ লাখের বেশি চিহ্নিত ছবি।সুন্দরবনের মতো বনাঞ্চলে এমন প্রযুক্তি প্রাণীর চলাচল পর্যবেক্ষণে সহায়ক হতে পারে।
তবে অন্ধকার, ঝাপসা ছবি বা অস্বাভাবিক ভঙ্গির কারণে এআই ভুল শনাক্ত করতে পারে।
সূত্র: প্রথম আলো

অ্যান্ড্রয়েড ফোনে ট্যাপ করেই পাঠানো যাবে ছবি ও ফাইল
জলবায়ু পূর্বাভাসে দ্রুত ও নির্ভরযোগ্য এআই মডেল উদ্ভাবন এমআইটির
কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে
বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে
অপটিক্যাল কম্পিউটিং কী, কেন এটা নিয়ে বাড়ছে আগ্রহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন