বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ বহু পুরোনো। কখনো সিনেমা প্রযোজনা, কখনো কালো টাকার ব্যবহার, আবার কখনো শিল্পীদের সঙ্গে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনদের সম্পর্ক বারবার ছিল আলোচনায়। তেমনই বলিউডের বহু চর্চিত অধ্যায় অভিনেত্রী সোনা ও কুখ্যাত চোরাকারবারি হাজি মাস্তানের সম্পর্ক। সত্তরের দশকে বলিউডে অভিনয় করতেন সোনা।
তবে অভিনেত্রী হিসেবে যতটা না পরিচিতি পেয়েছিলেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন মুম্বাইয়ের অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তি হাজি মাস্তানের স্ত্রী হিসেবে। কথিত আছে, কিংবদন্তি অভিনেত্রী মধুবালার সঙ্গে সোনার চেহারার মিল ছিল। আর সেই মিলেই মুগ্ধ হয়েছিলেন হাজি মাস্তান। মধুবালার ভক্ত ছিলেন তিনি। একদিন সিনেমার পর্দায় সোনাকে দেখে তাঁর মনে হয়েছিল, যেন মধুবালাকেই দেখছেন। এরপরই অভিনেত্রীকে বিয়ে করার আগ্রহ তৈরি হয় তাঁর।
পরবর্তী সময়ে তাঁদের বিয়ে, সংসার এবং বলিউডের সঙ্গে মাস্তানের যোগাযোগ নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো

ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে আসবেন মাহি, মূল ভাবনাটি কী
সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি
ছয় কিংবদন্তির পর সপ্তম জেমস বন্ড চরিত্রে আসছেন রবার্ট প্যাটিনসন
ছয় কিংবদন্তির পর সপ্তম জেমস বন্ড চরিত্রে আসছেন রবার্ট প্যাটিনসন
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন