advertisement

‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার

‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে
যাওয়ার অঙ্গীকার
‘ঘাতক রোবটের’ ব্যবহার বন্ধের দাবিতে সমাবেশে একটি রোবটের প্রতিকৃতি
ফটো কার্ড প্রিন্ট

মানুষের নিয়ন্ত্রণ ছাড়া বা খুব কম তদারকিতে পরিচালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জাতিসংঘে সম্মেলন শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল সম্মেলনের শেষ দিন। এ দিন আগামী দুই বছরের মধ্যে এমন অস্ত্রের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে শতাধিক দেশ।এ ধরনের অস্ত্রকে ‘ঘাতক রোবটও’ বলা হয়। ইউক্রেন, সুদান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন যুদ্ধে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর মধ্যেই জাতিসংঘের কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপনের সদস্যদেশগুলো গত সোমবার থেকে জেনেভায় আলোচনায় বসে। এই কনভেনশনের উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কিছু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা।ঘাতক রোবটের ব্যবহার বন্ধের উদ্যোগের সমর্থকেরা দ্রুত এ অস্ত্র নিয়ে আইনগতভাবে বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছিল। প্রায় ১০০ দেশ এ অবস্থানের পক্ষে ছিল।

তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো এর বিরোধিতা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরক... সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায় প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায়
advertisement

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।

এ ছাড়া পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

গতকাল শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।কালিয়ায় ভাঙচুর–আগুনএর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

মানুষের জীবনে আনন্দের উপলক্ষ আসে নানা পথে। কাঙ্ক্ষিত কোনো সংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এমন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ উদ্‌যাপন করে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জড়িত থাকা উচিত।ইসলাম আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। রাসুল (সা.)-এর জীবনাচারে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।

তাঁর সুন্নাহ থেকে জানা যায়, সুসংবাদের সময় কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে পরিণত হতে পারে।১. আল্লাহর প্রশংসায় দোয়া পাঠ সুসংবাদ পেলে আল্লাহর প্রশংসা করা নবীজির একটি বিশেষ আমল ছিল।

আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি (সা.) পছন্দনীয় কিছু দেখলে এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)এই ছোট্ট দোয়ায় কৃতজ্ঞতার গভীর শিক্ষা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল
নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে সমতায় ফেরানোর পর মাদুয়েকে

নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা।

২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস।

সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন