advertisement

আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার

আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার
আইওয়ার অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ড
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ডকে বিনা খরচে ইসরায়েল সফরের প্রস্তাব দিয়েছিল দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত কনস্যুলেট। এর কয়েক সপ্তাহ পর বার্ডের কাছে তুরস্কের বিরুদ্ধে অঙ্গরাজ্যটির বর্জনবিরোধী আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নিন্দা জানানোর অনুরোধ জানানো হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের হাতে আসা ই–মেইল থেকে এ তথ্য জানা গেছে।আইওয়ার তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত ই–মেইলগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে ইসরায়েল কীভাবে বর্জনের শাস্তি দিতে আইন প্রণয়নে চাপ দেয় এবং গাজায় জাতিগত নিধন (জেনোসাইড) চলাকালে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্তকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা করে।বার্ডকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলে ‘স্টাডি ট্যুরে’ যাওয়ার আমন্ত্রণ জানানো হয়।

ওই বছরের ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত এ সফরে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদেরও যাওয়ার কথা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে
যাওয়ার অঙ্গীকার ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায় প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায়
advertisement

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।

এ ছাড়া পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

গতকাল শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।কালিয়ায় ভাঙচুর–আগুনএর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

মানুষের জীবনে আনন্দের উপলক্ষ আসে নানা পথে। কাঙ্ক্ষিত কোনো সংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এমন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ উদ্‌যাপন করে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জড়িত থাকা উচিত।ইসলাম আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। রাসুল (সা.)-এর জীবনাচারে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।

তাঁর সুন্নাহ থেকে জানা যায়, সুসংবাদের সময় কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে পরিণত হতে পারে।১. আল্লাহর প্রশংসায় দোয়া পাঠ সুসংবাদ পেলে আল্লাহর প্রশংসা করা নবীজির একটি বিশেষ আমল ছিল।

আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি (সা.) পছন্দনীয় কিছু দেখলে এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)এই ছোট্ট দোয়ায় কৃতজ্ঞতার গভীর শিক্ষা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল
নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে সমতায় ফেরানোর পর মাদুয়েকে

নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা।

২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস।

সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন