ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা কাটানোর সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু শিরোপা দূরে থাক, ফাইনালেই উঠতে পারেননি হামজা–জামালরা। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে আজ বাফুফে ভবনে সভা করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাতে জাতীয় দলের কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। তবে সভায় ডুলিকে রাখা বা বাদ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কোচের ভবিষ্যৎ নির্ধারণে আরও সময় নিতে চায় বাফুফে।সভা শেষে কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ডুলির সঙ্গে আলোচনা করলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা। এ জন্য আবারও সভায় বসবেন কমিটির সদস্যরা। বাবু বলেন, ‘তাঁকে আমরা বাদ দেব, রাখব, নাকি কী করব, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আরও আলোচনা করব। খুব শিগগিরই আরেকটি সভা ডাকব।
সেখানে সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নির্বাহী কমিটিতে পাঠাব।’আজকের সভায় উপস্থিত ছিলেন কোচ টমাস ডুলিও।
সূত্র: প্রথম আলো

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল
রোমাঞ্চকর সমাপ্তিতে ইকবালের ছক্কা, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০
৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন