আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় প্রথম শ্রেণিতে লটারিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে হবে এই ভর্তির কার্যক্রম।এর মধ্যে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।
আর ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের পরীক্ষা ১৮ ডিসেম্বর ও ‘ সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরে (বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর) এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা হবে (বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বর)।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী কোটা নির্ধারিত হবে।
সূত্র: প্রথম আলো

নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা
হেমন্তের চলনবিলে হাজারো পাখির মেলা, তরুণদের পাহারায় নিরাপদ অতিথি পাখিরা
এআইয়ের সাফল্য, নাকি প্রত্যাশার নতুন ফানুস
বারে পরিচয়, প্রেম-বিয়ে-বিচ্ছেদ, সন্তান নিয়ে মার্কিন বাবার লড়াই, পাসপোর্টে ‘ভিন্ন বাব...
খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন