জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন।এই মামলায় মোট আসামি সাতজন। এর মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি।
তিনি যেন আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন, সে জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল। বাকি ছয় আসামি গ্রেপ্তার আছেন।গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এই আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়নএই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।
সূত্র: প্রথম আলো

আন্তর্জাতিক ফ্যাশনজগতে নতুন উদ্যোগ আইদা মেহনাজের ‘আভারি’
ঝালকাঠিতে বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৮তম জন্মদিন উদ্যাপন
আরব আমিরাতে ভুয়া নিয়োগপত্রের ছড়াছড়ি: প্রতারণা এড়াতে দেশটির ৫ সতর্কবার্তা
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চলেছে জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল
পুলিশের সাঁজোয়া যান থেকে টেনে ফেলে দেওয়া ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন