‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগান সামনে রেখে ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব গতকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।এবারের উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করেন।
বিতার্কিক, বিচারকসহ এই আয়োজনে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দুর্বার শামিত আদি।
সূত্র: প্রথম আলো

তদন্ত চলছে ৩ হাজার মামলার,
অনুসন্ধানে ৫ হাজার অভিযোগ
তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে
নাশকতা থামেনি, রাতেও দুই জেলায় বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক...
সাভারে ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ ২১ কারখানা
‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন