মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে গতকাল শনিবার দিবাগত রাতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায়।
এ ছাড়া গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোরের নলডাঙ্গায় পড়ে থাকা অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
চালকের অভিযোগ, যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন দিয়ে নেমে যান।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।
সূত্র: প্রথম আলো

তদন্ত চলছে ৩ হাজার মামলার,
অনুসন্ধানে ৫ হাজার অভিযোগ
তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে
সাভারে ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ ২১ কারখানা
‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন
বন বিভাগের অপেক্ষা করতে করতে নিজেই কুমির ধরলেন নারী!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন