তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামের দা নাং শহরে বসবে এই অলিম্পিয়াড। এতে ৪০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও বিশেষজ্ঞ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ এআই অলিম্পিয়াডের (বিডিএআইও) আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দলের সদস্যদের নাম ঘোষণা করেছে।
দলে রয়েছে দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নুজহাত বিনতে নাজিম, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোহাম্মাদ সা’দ বিন সাজ্জাদ।আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৭ বাংলাদেশ দল তিন ধাপের বাছাই প্রক্রিয়ায় দলটি নির্বাচন করা হয়।
৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।
সূত্র: প্রথম আলো

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা
শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?
শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?
ফায়ারসার্ভিসের কর্মী হওয়ার স্বপ্ন দেখছে রানা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন