আগুন কেড়ে নিয়েছিল মাথা গোঁজার ঠাঁই, কিন্তু কেড়ে নিতে পারেনি অদম্য স্বপ্ন। দমদমিয়া আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম রানা বড় হয়ে একজন ফায়ারসার্ভিসের কর্মী হতে চায়। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ২টার দিকে ভয়াবহ আগুনে রানার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ছোট্ট বয়সেই সর্বনাশী আগুনের সেই ধ্বংসযজ্ঞ ও পোড়ামাটি নিজের চোখে দেখে রানা।
আর সেই মর্মান্তিক ঘটনা থেকেই ফায়ারসার্ভিসের কর্মী হওয়ার প্রবল আগ্রহ জন্ম নেয় তার মনে।পারিবারিক দিক থেকে অর্থনৈতিক সংকট থাকলেও নিজের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর রানা। নিয়মিত স্কুলে যায় এবং মন দিয়ে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তার রয়েছে গভীর ভালোবাসা। স্কুলের পাঠ শেষে সুযোগ পেলেই সে পরিবারের কাজে সহযোগিতা করে।
নিজের লক্ষ্য নিয়ে রাকিবুল ইসলাম রানা বলে, শিক্ষিত মানুষ হয়ে শৃঙ্খলা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ দিয়ে আচরণ সুন্দর করে, মানুষের মতো মানুষ হয়ে সুন্দর জীবন গড়ে তুলে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
সূত্র: প্রথম আলো

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা
শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা, ভিয়েতনাম যাচ্ছে চার শিক্ষার্থী
শীত আসছে কবে, কেমন হবে এবারের মৌসুম?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন