advertisement

সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা

সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা
ফটো কার্ড প্রিন্ট

সাজেদা ফাউন্ডেশনের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ স্বাস্থ্যসেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংস্থার পর্ষদ সদস্যরা ভার্চ্যুয়ালি যুক্ত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেদা ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয় বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভার শুরুতে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহেদা ফিজ্জা কবির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এতে স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ, মানসিক স্বাস্থ্য, ওয়াশ, শিক্ষা ও কমিউনিটি উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে বছরজুড়ে পরিচালিত কার্যক্রমগুলো তুলে ধরা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় সাজেদা ফাউন্ডেশনের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক... নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক
advertisement

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা, ২২ নভেম্বর ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থের জোগান দিলেও বিশ্ববিদ্যালয়গুলো ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনাহীনতার কারণে তা ব্যয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, সেটা আমি খরচ করতে পারছি না।’ আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।চারটি পর্যায়ে দেওয়া হয়েছে এ পুরস্কার।

এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন।

এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জিটিএ–৬ খেলতে আইশোস্পিডের নির্ঘুম সাড়ে ৫২ ঘণ্টা

জিটিএ–৬ খেলতে আইশোস্পিডের নির্ঘুম সাড়ে ৫২ ঘণ্টা

জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড টানা ৫২ ঘণ্টা ৩১ মিনিট না ঘুমিয়ে খেলেছেন বহুল প্রতীক্ষিত ‘জিটিএ ৬’। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন