মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থের জোগান দিলেও বিশ্ববিদ্যালয়গুলো ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনাহীনতার কারণে তা ব্যয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, সেটা আমি খরচ করতে পারছি না।’ আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি।
সূত্র: প্রথম আলো

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক...
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক
টেলিভিশনের প্রথম নাটক কীভাবে করলেন শহীদুজ্জামান সেলিম?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন