advertisement

দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে

দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
স্থাপত্য প্রদর্শনী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা
ফটো কার্ড প্রিন্ট

স্থাপত্য নিয়ে আলোচনা, প্রদর্শনী আর ডিজাইন শ্যারেট—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উদ্যোগে ৮ থেকে ১২ নভেম্বর হয়ে গেল ‘আর্কফেস্ট ২০২৬’।পাঁচ দিনের আয়োজনের প্রথম দিন ছিল শিক্ষার্থীদের কাজ নিয়ে স্থাপত্য প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, স্থপতি শামসুল ওয়ারেস, ডিন অধ্যাপক এম শামসুল আলম, স্থপতি খায়রুল এনাম এবং স্থাপত্য বিভাগের প্রধান শেখ মুহাম্মদ রেজওয়ান। পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন স্থপতি মোস্তফা খালিদ পলাশঅনুষ্ঠান শেষে বিভাগ থেকে প্রকাশিত নুভো ২.০ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মাস্টার টক সেশনে নিজেদের পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক স্থপতি শামসুল ওয়ারেস এবং স্থপতি মোস্তফা খালিদ পলাশ।দ্বিতীয় দিনের আয়োজন সাজানো হয়েছিল সমসাময়িক স্থাপত্যচর্চা ও ঐতিহ্য সংরক্ষণকে কেন্দ্র করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক... নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক টেলিভিশনের প্রথম নাটক কীভাবে করলেন শহীদুজ্জামান সেলিম? টেলিভিশনের প্রথম নাটক কীভাবে করলেন শহীদুজ্জামান সেলিম?
advertisement

এসএমই পণ্যমেলা: জামদানির স্টলে সুতার ফাঁসে ঐতিহ্যের গল্প

এসএমই পণ্যমেলা: জামদানির স্টলে সুতার ফাঁসে ঐতিহ্যের গল্প
একটি শাড়ি তৈরি করতে কখনো লাগে এক সপ্তাহ, কখনো ১৫ দিন। আবার নকশা ও মানভেদে কোনো কোনো শাড়ি বুনতে সময় লাগে দুই থেকে তিন মাস। সুতা, নকশা আর কারিগরের নিপুণ হাতের সমন্বয়ে তাঁতে ধীরে ধীরে ফুটে ওঠে জামদানির ঐতিহ্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা, ২২ নভেম্বর ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থের জোগান দিলেও বিশ্ববিদ্যালয়গুলো ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনাহীনতার কারণে তা ব্যয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, সেটা আমি খরচ করতে পারছি না।’ আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।চারটি পর্যায়ে দেওয়া হয়েছে এ পুরস্কার।

এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন।

এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন