রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি ভবনের সামনে চায়ের দোকানে বসে ছিলেন রহিম ইসলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর দেখেন, পাশের বাসাটির জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে। সেখানে ছুটে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।আজ রোববার সন্ধ্যায় ওই বাসায় গ্যাস ছিদ্র থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভীন আক্তার (৩৮) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই নারী।
তাঁরা হলেন ফাতেমা আক্তার উর্মি (২০) ও ফরিদা বেগম (৬০)।আহত ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রহিম ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ওই ভবনের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর বাসাটির জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। সেখানে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফরিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বাসায় গ্যাস ছিদ্রের কারণে গ্যাস জমে ছিল।
সূত্র: প্রথম আলো

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব
সহিংসতা মোকাবিলার রাজনৈতিক উদ্যোগ
কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা
নাশকতা, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন