advertisement

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি আজ রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে শেষ সভা করে
ফটো কার্ড প্রিন্ট

৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) শেষ সভা করেছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি আজ রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে এ সভা করে। প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল যৌথ কমিটির ৯১তম বৈঠক।

যৌথ নদী কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী চুক্তিটি বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে যৌথ কমিটি গঠন করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় তৃতীয় বৈঠক হয়।

বৈঠকে চুক্তির বাস্তবায়ন–সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব সহিংসতা মোকাবিলার রাজনৈতিক উদ্যোগ সহিংসতা মোকাবিলার রাজনৈতিক উদ্যোগ কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা চায়ের দোকানে বসে বিকট শব্দ শুনলেন প্রতিবেশী, বাসায় গিয়ে দেখলেন রক্তাক্ত নারী চায়ের দোকানে বসে বিকট শব্দ শুনলেন প্রতিবেশী, বাসায় গিয়ে দেখলেন রক্তাক্ত নারী নাশকতা, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ নাশকতা, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
advertisement

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়দের হাতে আটক সাইফুল ইসলাম সুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/premik-mzakske-bize-krlen-pptarka-maili-sairas

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন এই উৎক্ষেপণব্যবস্থায় একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করা যায়। ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এ ব্যবস্থার সাহায্যে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। নতুন উৎক্ষেপণব্যবস্থাটি আগে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে উন্নত বলে মনে হচ্ছে।

আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো। তরল জ্বালানি বেশি কার্যকর।

এ ধরনের জ্বালানি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেন, ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় “অপ্রত্যাশিত চমক” এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন