advertisement

জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত

জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম দলটির জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে বক্তব্য দেন। মগবাজার, ঢাকা, ২২ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ রোববার জামায়াতের জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানায় দলটি।এ টি এম আজহারুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নেও ভোট দিয়েছেন। জামায়াতের সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেননি।

তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত ফটিকছড়িতে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি ফটিকছড়িতে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে
advertisement

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়দের হাতে আটক সাইফুল ইসলাম সুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/premik-mzakske-bize-krlen-pptarka-maili-sairas

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন এই উৎক্ষেপণব্যবস্থায় একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করা যায়। ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এ ব্যবস্থার সাহায্যে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। নতুন উৎক্ষেপণব্যবস্থাটি আগে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে উন্নত বলে মনে হচ্ছে।

আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো। তরল জ্বালানি বেশি কার্যকর।

এ ধরনের জ্বালানি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেন, ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় “অপ্রত্যাশিত চমক” এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন