advertisement

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার

নব্য জেএমবির সদস্য 'বোমারু মামুন' গ্রেফতার
ফটো কার্ড প্রিন্ট
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়দের হাতে আটক সাইফুল ইসলাম সুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত ফটিকছড়িতে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি ফটিকছড়িতে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে
advertisement

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/premik-mzakske-bize-krlen-pptarka-maili-sairas

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন এই উৎক্ষেপণব্যবস্থায় একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করা যায়। ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এ ব্যবস্থার সাহায্যে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। নতুন উৎক্ষেপণব্যবস্থাটি আগে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে উন্নত বলে মনে হচ্ছে।

আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো। তরল জ্বালানি বেশি কার্যকর।

এ ধরনের জ্বালানি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেন, ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় “অপ্রত্যাশিত চমক” এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব
‘তৈরি পোশাকশ্রমিকদের মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক ওয়েবিনারে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানসহ অন্য অতিথিরা

দেশে জাতীয় কোনো ন্যূনতম মজুরিকাঠামো নেই। এমনকি খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা কীভাবে বিবেচনায় নেওয়া হবে, তারও সুস্পষ্ট কোনো পদ্ধতি নেই। ফলে নতুন মজুরি নির্ধারণের সময় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান দেখা দেয়। তাতে তৈরি হয় আস্থার সংকট। এ পরিস্থিতি বদলাতে হলে জাতীয় ন্যূনতম মজুরিকাঠামো তৈরির দাবি জানিয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

তাঁদের মতে, মজুরি নির্ধারণের একটি স্থায়ী ভিত্তি থাকলে প্রতিবার এমন আন্দোলন ও অস্থিরতা তৈরি হবে না। আজ রোববার বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত এক ওয়েবিনারে এ কথাগুলো বলেন তাঁরা।‘তৈরি পোশাকশ্রমিকদের মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক এ আলোচনা সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘২০২৩ সালের নভেম্ব...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন