advertisement

মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স

মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স
মুমিনুল হক
ফটো কার্ড প্রিন্ট

৮৩টি টেস্ট খেলেছেন, রান করেছেন পাঁচ হাজারের বেশি। মুশফিকুর রহিমের পর এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকই; কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে অভিজ্ঞতার ছাপ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ১০ ইনিংসে নেই কোনো ফিফটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং গড়ও মাত্র দশের মতো।

এমন পরিস্থিতিতে মুমিনুলের জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া যায় কি না, সেই প্রশ্ন উঠেছে আজ বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে।আগামীকাল বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে আজ সংবাদ সম্মেলনে মুমিনুলের ফর্ম ও দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন করা হয় সিমন্সকে।

কোচ অবশ্য এখনই অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ওপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পক্ষে নন।সিমন্স বলেছেন, ‘আমরা অনেক সময় বলি, অভিজ্ঞ খেলোয়াড়েরা, বিশেষ করে যাঁরা ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন, তাঁরা নিশ্চয়ই জানেন কী করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’ ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’
advertisement

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন
শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি টাকা। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে ঢাকার বাজারে এটিই সর্বোচ্চ লেনদেন। ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এর আগে সর্বশেষ গত ২ আগস্ট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। এরপর আজ আবার ১ হাজার ২০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৭ কোটি টাকা। সেই হিসাবে আগের দিনের চেয়ে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬০ পয়েন্ট বেড়েছে। তাতে দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। গত দুই মাসের ব্যবধানে এটিও ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান।

এর আগে সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৭৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে শতাধিক জব্দ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহের সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

যুক্তরাজ্য সফরকালে নিজের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২২ নভেম্বর সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sngbidhan-sngsodhn-kmiti-batil-na-hle-jateez-oikz-nz-dese-fire-nahid

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন