advertisement

মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা

মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা
মানিকগঞ্জ জেলার মানচিত্র
ফটো কার্ড প্রিন্ট

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সার না পেয়ে কয়েকজন কৃষক স্থানীয় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানের সামনে এ ঘটনা ঘটে।লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম আরিফুল ইসলাম।

তিনি দরগ্রাম এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দ করা সারের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা কৃষকদের সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়।

এ সময় সার শেষ হওয়ার বিষয়টি উপস্থিত কৃষকদের জানালে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী
advertisement

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন

দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন
শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি টাকা। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে ঢাকার বাজারে এটিই সর্বোচ্চ লেনদেন। ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এর আগে সর্বশেষ গত ২ আগস্ট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। এরপর আজ আবার ১ হাজার ২০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৭ কোটি টাকা। সেই হিসাবে আগের দিনের চেয়ে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে বাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬০ পয়েন্ট বেড়েছে। তাতে দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। গত দুই মাসের ব্যবধানে এটিও ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান।

এর আগে সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৭৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে শতাধিক জব্দ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহের সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

যুক্তরাজ্য সফরকালে নিজের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২২ নভেম্বর সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়, দেশে ফিরে নাহিদ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sngbidhan-sngsodhn-kmiti-batil-na-hle-jateez-oikz-nz-dese-fire-nahid

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন