মূল সূত্র: বিস্তারিত পড়ুন
'নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ'
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ভারতের উত্তর ২৪ পরগনার মহকুমা বনগাঁ সদরের পরে পেট্রাপোল স্থলবন্দরের দিকে এগোতে ডান দিকে ইমিগ্রেশন সেন্টার। সেখানে নিরাপত্তা কর্মীসহ অভিবাসনবিষয়ক কর্মীরা বসেন। এই সেন্টারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল। একাধিক সূত্র জানিয়েছে, মোট চারজন ওই সেন্টারে ছিলেন।আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন।
তবে সেখানে তাঁরা কী করেছেন সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি। স্থানীয় মানুষের প্রবেশের যে পথ, সেই পথ দিয়ে আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে যাননি।
দলটি সেন্টারে ঢুকতে ও বের হতে ভিন্ন পথ ব্যবহার করে বলে ঘটনাস্থলে অপেক্ষারত সাংবাদিকেরা জানিয়েছেন।ওই সময়ে সেখানে একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
সূত্র: প্রথম আলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন