জুলাই হত্যাকাণ্ডের বিচার, জননিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ এবং ফারাক্কা পানিচুক্তি নবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
সভায় দেশের চলমান সহিংস পরিস্থিতি, পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলন ও ফারাক্কা পানিচুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।সভায় বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত না করে গণহারে মামলা ও নিরীহ মানুষকে গ্রেপ্তারের মাধ্যমে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে। একদিকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলা, অগ্নিসংযোগ ও প্রতিশোধমূলক ঘটনা ঘটছে।
এতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।
সূত্র: প্রথম আলো

চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
'নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ'
চুরি যাওয়া পুলিশ ভ্যানকাণ্ডে এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
পরিবেশ অধিদপ্তরে নতুন ডিজি, বিএডিসিতে চেয়ারম্যান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন