দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (সাবেক আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বহুল আলোচিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামও। তাঁর মতো অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন। বিতর্কের কারণে এই তিনজনই এত দিন বিভিন্ন রেঞ্জে সংযুক্ত (ক্লোজড) অবস্থায় ছিলেন।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তৈমুরসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ওই তিন পরিদর্শকের আগের সংযুক্তির আদেশও বাতিল করা হয়েছে। এর মধ্যে পরিদর্শক তৈমুর ইসলাম রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন। সাড়ে পাঁচ মাস পর সেই আদেশ বাতিল করে তাঁকে ঢাকা রেঞ্জে আনা হচ্ছে।
এ ছাড়া আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু রংপুর রেঞ্জের নীলফামারীতে সংযুক্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম
ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন
পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’
শিশুকে বাঁচাতে হাসপাতালে ছুটলেন হুইপ, তবু শেষ রক্ষা হলো না
টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন