advertisement

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল
লিভারপুলকে তৃতীয় গোল এনে দিয়েছেন রিও এনগুমোহা (মাঝে)
ফটো কার্ড প্রিন্ট

লিভারপুল ৪–০ ইউনাইটেডসুসময় ফেরাতেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ করে এনেছে মরিসিও পচেত্তিনোকে। কিন্তু আর্জেন্টাইন কোচের ইউনাইটেডের ডাগআউটে হলো দুঃস্বপ্নের মতো অভিষেক। অ্যানফিল্ডে আজ খারাপ সময় কাটানো ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।দুঃস্বপ্ন যে ধেয়ে আসছে পচেত্তিনোর দিকে সেটি পরিষ্কার হয়ে যায় ম্যাচের বয়স ৮ মিনিট হতে না হতেই। আলেক্সান্দার ইসাককে বক্সের মাথায় ফেলে দেন ইউনাইটেডের শেষ ডিফেন্ডার লেনি ইয়োরো।

পরিষ্কার গোলের সুযোগে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টারব্যাক।দুর্দান্ত এক ফ্রিকিক থেকে দমিনিক সোবোসলাই যখন এগিয়ে দিলেন লিভারপুলকে ম্যাচের বয়স ১০ মিনিট। তিন মিনিট পরেই রিও এনগুমোহার দারুণ এক লব খুঁজে নেয় ফ্লোরিয়ান ভির্টৎসের বাড়িয়ে দেওয়া ডান পাকে।

পা’টাকে শূন্যে ঘুরিয়ে প্রায় সাইড ভলির মতো করে অসাধারন এক গোল পেয়ে যান জার্মান তারকা।দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক ব্যক্তিগত নৈপুণ্যে লিভারপুলের তৃতীয় গোলটি করেন কিশোর ফুটবলার রিও এনগুমোহা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম
advertisement

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
রাজধানীর লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টের পাঁচ কর্মচারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’

পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’
নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’

উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় লোকজনের হাতে আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন তিনি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।পুলিশের ভাষ্য, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে জানান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। তাঁরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আজ রোববার সন্ধ্যায় ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন–সংলগ্ন (ভিসি চত্বর) এলাকা হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন