লিভারপুল ৪–০ ইউনাইটেডসুসময় ফেরাতেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ করে এনেছে মরিসিও পচেত্তিনোকে। কিন্তু আর্জেন্টাইন কোচের ইউনাইটেডের ডাগআউটে হলো দুঃস্বপ্নের মতো অভিষেক। অ্যানফিল্ডে আজ খারাপ সময় কাটানো ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।দুঃস্বপ্ন যে ধেয়ে আসছে পচেত্তিনোর দিকে সেটি পরিষ্কার হয়ে যায় ম্যাচের বয়স ৮ মিনিট হতে না হতেই। আলেক্সান্দার ইসাককে বক্সের মাথায় ফেলে দেন ইউনাইটেডের শেষ ডিফেন্ডার লেনি ইয়োরো।
পরিষ্কার গোলের সুযোগে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টারব্যাক।দুর্দান্ত এক ফ্রিকিক থেকে দমিনিক সোবোসলাই যখন এগিয়ে দিলেন লিভারপুলকে ম্যাচের বয়স ১০ মিনিট। তিন মিনিট পরেই রিও এনগুমোহার দারুণ এক লব খুঁজে নেয় ফ্লোরিয়ান ভির্টৎসের বাড়িয়ে দেওয়া ডান পাকে।
পা’টাকে শূন্যে ঘুরিয়ে প্রায় সাইড ভলির মতো করে অসাধারন এক গোল পেয়ে যান জার্মান তারকা।দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক ব্যক্তিগত নৈপুণ্যে লিভারপুলের তৃতীয় গোলটি করেন কিশোর ফুটবলার রিও এনগুমোহা।
সূত্র: প্রথম আলো

মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স
কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত
টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন
টেস্ট ইতিহাসে হৃদয়ের ওপরে মাত্র ছয়জন
বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন