advertisement

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের দলটি তেজগাঁও ও কুড়িল টোল প্লাজা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে দলের কাছে প্রতীয়মান হয়েছে।দুদক জানিয়েছে, সরকারের প্রাপ্য রাজস্ব ফাঁকির অভিযোগ অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করা হবে।

সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট দল কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)।১৯ নভেম্বর ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম  আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম  ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’ পরিচয় গোপন করে দুই মাস ধরে লক্ষ্মীপুরে আত্মগোপনে ছিলেন ‘বোমারু মামুন’ শিশুকে বাঁচাতে হাসপাতালে ছুটলেন হুইপ, তবু শেষ রক্ষা হলো না শিশুকে বাঁচাতে হাসপাতালে ছুটলেন হুইপ, তবু শেষ রক্ষা হলো না হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে
advertisement

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় ‌এ ঘটনা ঘটে..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা
রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই কৌতূহল কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। সমালোচনা থেকে শুরু করে কটাক্ষ, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়েছিলেন রাশমিকা।

অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে তাঁদের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তবে প্রশংসার পাশাপাশি নেতিবাচক প্রতিক্রিয়া ও ট্রলিংয়েরও মুখে পড়েন এই তারকা দম্পতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনলাইনে তাঁদের ঘিরে ছড়ানো নানা বক্তব্য ও হয়রানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও করেন তাঁরা।রাশমিকা ও বিজয়। এক্স থেকে সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘প্রেমা: দ্য জার্নালিস্ট’-এর সঙ্গে এক আলাপচারিতায় এ বিষয়ে মুখ খুলেছেন রাশমিকা।

জানিয়েছেন, আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের জবাব দিতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম 

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম 

যুক্তরাজ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলাকে যুক্তরাজ্যের ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। ২২ নভেম্বর দেশে ফিরে তিনি এ কথা বলেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন