পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালিয়েছে একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন ইশ্বরদীর পূর্বটেংরি গ্রামের শিপন খানের ছেলে সিজান খান (২২), শেরপাগ্রামের তারা মিয়ার ছেলে রিফাত মিয়া (২৬), সাহেবপাড়া গ্রামের মজনু প্রামানিকের ছেলে মো. মাহিম (২৫), শেরপাড় গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৭) ও রবিউল ইসলামের ছেলে মো. রিসাদ (২৬)।
হামলার পর তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সূত্র: প্রথম আলো

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা
সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা
পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন