advertisement

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংঘর্ষে আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাঁদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অনবতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন।

ভাঙচুর করা হয় ১০টি দোকান।কোটালীপাড়ার গ্রামে সংঘর্ষস্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় একটি মিছিল বের করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
advertisement

সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন

এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে ‍টুর্নামেন্টে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তার আগে বাংলাদেশ ‘এ’ দলে এলো বড় পরির্বতন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা
রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এই সংসদ সদস্য জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি আবেদন করেননি। বর্তমান অবস্থার জন্য শুকরিয়ার শেষ নেই তাঁর। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিএনপিতে আবার ফেরা নিয়ে প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না?

তাঁদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’রুমিন ফারহানা, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে থাকেন, আমি বিএনপিতে ফিরে যাব কি না, সবার উদ্দেশে আমি এ জবাব দিয়েছি।মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ কঠিন সত্য মানতে হবে: রুমিন ফারহানারুমিন ফারহানা আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা

সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা
শৈশবে মাইলি সাইরাস। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

ডিজনি চ্যানেলের মিষ্টি কিশোরী থেকে বিশ্বসংগীতের অন্যতম আলোচিত পপ তারকা মাইলি সাইরাসের জীবন যেন একের পর এক রূপান্তরের গল্প। কখনো ‘হান্না মন্টানা’ চরিত্রে কিশোরীদের স্বপ্নের রাজকন্যা, কখনো মঞ্চে সাহসী পোশাক ও খোলামেলা আচরণে বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মাদক নিয়ে আলোচনা, পারিবারিক টানাপোড়েন—কোনো কিছুই তাঁর জীবনকে আলোচনার বাইরে থাকতে দেয়নি। আজ ২৩ নভেম্বর মাইলি সাইরাসের জন্মদিন।

১৯৯২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া এই গায়িকার বয়স ৩৪ বছর। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন শুধু পপ তারকা নন, নিজের সংগীত ও ব্যক্তিত্বের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এক শিল্পী।হান্না মন্টানা থেকে বিশ্বখ্যাত পপ তারকামাইলির বাবা বিলি রে সাইরাস কান্ট্রি সংগীতের পরিচিত মুখ। সংগীতের আবহেই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল।

২০০৩ সালে টিম বার্টনের ‘বিগ ফিশ’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় তাঁর অভিষেক।তবে মাইলির জীবনের মোড় ঘুরে যায় ডিজনি চ্যানেলের সিরিজ ‘হান্না মন্টানা’র মাধ্যমে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন