গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ভাঙচুর করা হয়েছে ১০টি দোকান।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় তাঁদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সূত্র: প্রথম আলো

অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ
অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন