advertisement

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
‘ডিকাব টক’–এ বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় ইউনিয়ন মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পক্ষে। তবে মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বা সংগঠন সহিংসতায় উসকানি দিতে পারবে।

তাই ইইউ সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর উসকানির বিপক্ষে।আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিকাব টক’–এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাইকেল মিলার এ কথা বলেন। দেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ সংলাপের আয়োজন করে। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই তাঁর ধারণা।

তবে একই সময়ে একাধিক ইস্যু সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।দেশের চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে জানতে চাইলে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের সঙ্গে সীমারেখা থাকার কথা তুলে ধরে মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে; কিন্তু সীমাটা কী?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫ পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫
advertisement

ভালুকায় স্বামীকে বাইরে ডেকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে গিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ভাঙচুর করা হয়েছে ১০টি দোকান।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় তাঁদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ

অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ

কিশোরগঞ্জের ভৈরবে এক বাড়ির উঠানে আর সব গাছের আড়ালে একটি গাঁজাগাছ লাগিয়েছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান চালায়। বিস্তারিত ভিডিওতে....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন