advertisement

ভয়টাই সত্যি হলো, ৯১ রানেই শেষ বাংলাদেশ

ভয়টাই সত্যি হলো, ৯১ রানেই শেষ বাংলাদেশ
মুল্ডারের বলে বোল্ড হয়ে যান মুমিনুল
ফটো কার্ড প্রিন্ট

যে ভয়টা ছিল, তা–ই যেন হলো!সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক এমনিতেই পেসারদের জন্য একরকম স্বর্গ। এই মাঠে ৮৭.৯৮ শতাংশ উইকেটই নিয়েছেন পেসাররা। বাড়তি গতি আর বাউন্স সামলানোর কাজটা ব্যাটসম্যানদের জন্য সব সময়ই বড় এক চ্যালেঞ্জ। সেটির সঙ্গে এবার হয়েছে সকাল থেকে বৃষ্টি।

এ রকম কঠিন পরিস্থিতিতেই কিনা কাল টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।সবুজ উইকেটে রাবাদা, নর্কিয়া ও ইয়ানসেনের গতির সামনে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে, তা নিয়ে একটা ভয় তাই শুরু থেকেই ছিল। সেটিকে সত্যি প্রমাণ করে ৯১ রানেই থেমে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস।পেসাররা যত পরীক্ষাই নিক, এত কম রানে এর আগে সেঞ্চুরিয়নে কোনো দল অলআউট হয়নি।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অবশ্য এর চেয়েও খারাপ অভিজ্ঞতা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ৩ বছর পর ফিরলেন ইয়াসির দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ৩ বছর পর ফিরলেন ইয়াসির টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ টেস্টে এই প্রথম চার বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে বাংলাদেশ ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: টস হয়নি, সরেনি কাভারও বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: টস হয়নি, সরেনি কাভারও
advertisement

ভালুকায় স্বামীকে বাইরে ডেকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে গিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ভাঙচুর করা হয়েছে ১০টি দোকান।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় তাঁদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ

অন্য গাছের আড়ালে বেড়ে উঠছিল ১০ ফুটের গাঁজাগাছ

কিশোরগঞ্জের ভৈরবে এক বাড়ির উঠানে আর সব গাছের আড়ালে একটি গাঁজাগাছ লাগিয়েছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান চালায়। বিস্তারিত ভিডিওতে....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন