advertisement

সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর

সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর
ফটো কার্ড প্রিন্ট

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘বুয়েট ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির লিভারপুলের স্কাইভিউ রিসেপশন ফাংশন সেন্টারে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এ মিলনমেলা বসে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সভায় বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়ামিন রাজীবের প্রতিবেদন পেশের পর ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সৌমেন চক্রবর্তী সভাপতি ও মাশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

ই-মেইল: dp@prothomalo.comঅনুষ্ঠানে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শেলী সালেহীন ও আইইবি অস্ট্রেলিয়া শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের আবার এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
advertisement

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটালো কিশোর গ্যাং

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটালো কিশোর গ্যাং
নেত্রকোনা পৌর শহরের ব্যস্ততম এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের মোক্তারপাড়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

রাজধানীর পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধরে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর নাম রায়হান রনি (৪০)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্টনের কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যুবদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন রায়হান রনিকে মারধর করেন।খবর পেয়ে পুলিশ রায়হান রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। এসআই আবু সালেহ বলেন, চিকিৎসকদের বরাতে জানা গেছে, রায়হান রনির অবস্থা গুরুতর নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন
বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল চীন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ বেইজিং।সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ মন্তব্য করেন।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। ‘সিল্ক রোডের সঙ্গে স্বপ্ন দেখা, উভয়ের জন্য লাভজনক ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে ঢাকায় চীনা দূতাবাস ওই অনুষ্ঠানের আয়োজন করে।লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়।

বাংলাদেশের জনগণের নিজস্ব জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে তাঁর দেশ।চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশও এক চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং তাইওয়ানের যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন