advertisement

কৃষি তথ্য সার্ভিসে সরকারি চাকরি, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

কৃষি তথ্য সার্ভিসে সরকারি চাকরি, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
ফটো কার্ড প্রিন্ট

কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে সরাসরি মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)১. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: ১টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ফাইন বা কমার্শিয়াল আর্টস সনদ থাকতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।২. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর: ৪টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ৩৫ মি.মি. এবং ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর অপারেটিং কাজে প্রশিক্ষণ থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি ‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫, বাড়ি ও দোকান ভাঙচুর শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫, বাড়ি ও দোকান ভাঙচুর বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম
advertisement

শাহরুখকে অসম্মান করেছেন মুকেশ আম্বানির ছেলে, আসলে কী ঘটেছিল?

শাহরুখকে অসম্মান করেছেন মুকেশ আম্বানির ছেলে, আসলে কী ঘটেছিল?
ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে কথা বলছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এ সময় সেখানে হাজির.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি

‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু সম্ভব সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২২ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু সম্ভব সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২২ নভেম্বর ২০২৬ঝড়–জলোচ্ছ্বাস হয়নি, কারও জান যায়নি। অবশ্য সে জন্য আগের মতো এখনো কেউ ক্রেডিট বা কেরামতি নিতে বলে বসেনি ‘আমাদের প্রস্তুতি দেখে আকভান রণে ভঙ্গ দিয়েছে’। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির ফাঁদে আমাদের যে সাড়ে সর্বনাশ হয়েছে, তার আলামত ক্রমে স্পষ্ট হচ্ছে।

সাংঘাতিক সব খবর আসছে সাতক্ষীরার তালা, ফেনী, ভোলা, রাজবাড়ী, বরগুনার আমতলী এবং সুন্দরবন–সংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনপদ থেকে। কোথাও মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কোথাও ধান ডুবে গেছে পানিতে, কোথাও শীতের সবজির বীজতলা, আবার কোথাওবা পেঁয়াজ বীজতলা, আলুখেত ভেসে গেছে। এক রাজবাড়ীতেই তিন–চার হেক্টর পেঁয়াজ বীজতলা পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি দপ্তর আন্দাজ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চার দিনে (১৯–২২ নভেম্বর) পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক যে প্রতিবেদন করেছে, তাতে দেখা যায় ২০ জেলার ২৪ হাজার ৮১৮ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।এ ছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শুঁটকি উৎপাদন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং–বিপর্যয়, ৯১ রানেই অলআউট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং–বিপর্যয়, ৯১ রানেই অলআউট বাংলাদেশ

জোহানেসবার্গে বড় হারের পর এবার সেঞ্চুরিয়নে ব্যাটিং–বিপর্যয়ের মুখে পড়ল লাল–সবুজের বাংলাদেশ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন