জোহানেসবার্গে বড় হারের পর এবার সেঞ্চুরিয়নে ব্যাটিং–বিপর্যয়ের মুখে পড়ল লাল–সবুজের বাংলাদেশ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
জোহানেসবার্গে বড় হারের পর এবার সেঞ্চুরিয়নে ব্যাটিং–বিপর্যয়ের মুখে পড়ল লাল–সবুজের বাংলাদেশ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে সরাসরি মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)১. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: ১টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ফাইন বা কমার্শিয়াল আর্টস সনদ থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।২. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর: ৪টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ৩৫ মি.মি. এবং ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর অপারেটিং কাজে প্রশিক্ষণ থাকতে হবে।
সূত্র: প্রথম আলো
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু সম্ভব সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২২ নভেম্বর ২০২৬ঝড়–জলোচ্ছ্বাস হয়নি, কারও জান যায়নি। অবশ্য সে জন্য আগের মতো এখনো কেউ ক্রেডিট বা কেরামতি নিতে বলে বসেনি ‘আমাদের প্রস্তুতি দেখে আকভান রণে ভঙ্গ দিয়েছে’। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির ফাঁদে আমাদের যে সাড়ে সর্বনাশ হয়েছে, তার আলামত ক্রমে স্পষ্ট হচ্ছে।
সাংঘাতিক সব খবর আসছে সাতক্ষীরার তালা, ফেনী, ভোলা, রাজবাড়ী, বরগুনার আমতলী এবং সুন্দরবন–সংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনপদ থেকে। কোথাও মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কোথাও ধান ডুবে গেছে পানিতে, কোথাও শীতের সবজির বীজতলা, আবার কোথাওবা পেঁয়াজ বীজতলা, আলুখেত ভেসে গেছে। এক রাজবাড়ীতেই তিন–চার হেক্টর পেঁয়াজ বীজতলা পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি দপ্তর আন্দাজ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চার দিনে (১৯–২২ নভেম্বর) পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক যে প্রতিবেদন করেছে, তাতে দেখা যায় ২০ জেলার ২৪ হাজার ৮১৮ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।এ ছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শুঁটকি উৎপাদন।
সূত্র: প্রথম আলো
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত মজুরি বোর্ডের সভা পৌনে ৯ ঘণ্টা হওয়ার পর মুলতবি হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হয়ে দুবার বিরতি দিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সভা চলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, ‘আজকের সভা আমরা মুলতবি করেছি।
কাল মঙ্গলবার বেলা দুইটায় এই মুলতবি সভা আবার শুরু হবে।’ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সভাপতিত্ব করেন।
নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব সভায় যোগ দেন।এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় উপস্থিত ছিলেন।সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন