advertisement

৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড

৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড
প্রিয়াংশু আর্য। ছবিটি পুরোনো। দিল্লির হয়ে আজ ঝোড়ো ইনিংস খেলেন
ফটো কার্ড প্রিন্ট

৬৮ বলে ১৮১। চারের চেয়ে ছক্কা বেশি! প্রিয়াংশু আর্যর এটা অবশ্য সবচেয়ে বড় সামর্থ্য। অনায়াসে ছক্কা মারতে পারেন। সেই ছক্কাবাজির ফলেই ইন্দোরে আজ দালি কলেজ মাঠে নতুন ইতিহাস দেখলেন দর্শক।সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল দিল্লি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দিল্লির হয়ে রীতিমতো তাণ্ডব চালান প্রিয়াংশু। ২৬৬.১৭ স্ট্রাইক রেটে ১৮১ রানের ইনিংসটি সাজান ১৯ ছক্কায়। চার মাত্র ৭টি।

অর্থা শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান! পাওয়ারপ্লেতেই মেরেছেন ৮ ছক্কা।ক্রিস গেইলকে টপকে ছেলেদের স্বীকৃত টি–টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এখন প্রিয়াংশুর এই ১৮১। সর্বোচ্চ রানের রেকর্ডটি হয় গত মাসেই।

সিএসএ টি–টুয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে গত ২ অক্টোবর নাইটসদের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেন টাইটানসের লুয়ান ড্রে প্রিটোরিয়াস।বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে এ সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ওপেনার প্রিয়াংশু।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলো অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলো ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেই... এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে
advertisement

আ’লীগ আর কখনো ফিরবে না, দুঃস্বপ্ন দেখবেন না: প্রতিমন্ত্রী খৈয়ম

আ’লীগ আর কখনো ফিরবে না, দুঃস্বপ্ন দেখবেন না: প্রতিমন্ত্রী খৈয়ম
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। ফলে আপনারা দুঃস্বপ্ন দেখবেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
নিজেদের শিল্পখাতে অতিরিক্ত ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়ানো এবং মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারত, চীনসহ কয়েক ডজন দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার বিচারপতির অপসারণ দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলটিমেটাম

চার বিচারপতির অপসারণ দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলটিমেটাম
সুপ্রিম কোর্টের চার বিচারপতিকে অপসারণের দাবিতে প্রধান বিচারপতিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিচার বিভাগের ভেতরে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন