advertisement

এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে

এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে
উসমান খাজা
ফটো কার্ড প্রিন্ট

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ বাজারে এসেছে কিছুদিন আগে। তারপর থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে। খাজার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টের সেই ঘটনা দলের সবাই জানতেন। কিন্তু বলির পাঁঠা বানানো হয়েছে শুধু স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সেই দাবি প্রত্যাখ্যান করেছেন, মিচেল স্টার্ক আবারও বলেছেন তিনি কিছুই জানতেন না।

এর মধ্যেই ওই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের দাবিও উঠেছে।কিন্তু বইটা শুধু কেলেঙ্কারি নিয়ে নয়। এর পাতায় আছে এমন সব গল্প, যেখানে খাজাকে অন্যভাবে চেনা যায়। আবেগের মুহূর্ত আছে, আর আছে নির্ভেজাল দুষ্টুমি। যেমন সেই ডেরেক কেরেডের গল্প।গোয়েন্দা গল্পের ভক্তরা আগাথা ক্রিস্টির ‘দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড’-এর কৌশলটা হয়তো জানেন। কাহিনির কথক, যিনি পাঠকের সঙ্গে প্রতি পাতায় সন্দেহ ভাগ করে নেন, শেষ পাতায় দেখা যায় খুনি তিনিই।

খাজা সেই কৌশল খাটিয়েছিলেন ক্রিকেটের ড্রেসিংরুমে, তবে খুন নয়, খোঁচা দিয়ে।টেস্ট অভিষেকের পরের বছর খাজা দ্বিতীয়বার ইংল্যান্ডে ডার্বিশায়ারের হয়ে কাউন্টি খেলতে গিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলো অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলো ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেই... ৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড ৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড
advertisement

বিউটি পার্লারে চাকরির কথা বলে যৌনপল্লিতে বিক্রি, পালিয়ে বাঁচল কিশোরী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইনে প্রতারণার প্রতীকী ছবি

অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই।

এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশের স্বনামধন্য বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। গত ২৪ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এবারের আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’।

এশিয়ার হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ এই আয়োজনের মঞ্চে একজন বাংলাদেশির এমন স্বীকৃতি দেশের ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জগতের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। নিজের এই অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, ‘এটা আসলেই আমার জীবনের সেরা অর্জন। তবে এই অর্জন আমার একার নয়।

আমি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, যা পুরো দেশের জন্যই গর্বের।’এবারের আয়োজনে শুধু পুরস্কার গ্রহণেই সীমাবদ্ধ ছিলেন না কাজী কামরুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন