advertisement

রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির
‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট

মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এবার ছবির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটির অভিযোগ, ছবিতে বাল্মীকি রামায়ণের মূল কাহিনি বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’।

ছবির বিরুদ্ধে অভিযোগ করেছেন হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকর। মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম থানায় তিনি এই অভিযোগ করেন। তাঁর দাবি, মতপ্রকাশের স্বাধীনতার নামে মূল বাল্মীকি রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে।কোন বিষয়গুলো নিয়ে আপত্তিসংগঠনটির দাবি, ‘রামায়ণ’ শুধু বিনোদনের বিষয় নয়, কোটি কোটি হিন্দুর বিশ্বাস ও জীবনবোধের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মহাকাব্য।

অথচ ছবিতে অত্যাচারী রাবণকে দরিদ্রদের জন্য সোনার বাড়ি তৈরি করে দেওয়া, শোষিত মানুষের ত্রাণকর্তা এবং নারীদের সম্মান রক্ষাকারী হিসেবে দেখানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হোটেলে অভিনেতা সোহেল খানের মৃত্যু, কী হয়েছিল তাঁর ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হোটেলে অভিনেতা সোহেল খানের মৃত্যু, কী হয়েছিল তাঁর
advertisement

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
রাজধানীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

আলোচক: মামুন রশীদসাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষকসঞ্চালক: শওকত হোসেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে
স্যাটেলাইট

পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার ওপরে মহাকাশে ঘুরছে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এগুলোর ওপর নির্ভর করছে ইন্টারনেট, মুঠোফোনে যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, বিমান ও জাহাজ চলাচল এবং সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ সেবা।পৃথিবীর কক্ষপথেই যদি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে কী হবে? এতে শুধু আশপাশের স্যাটেলাইট নয়, পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা আরও অনেক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ও অবস্থান নির্ণয়ের ব্যবস্থা। এমনকি সামরিক ও বেসামরিক দুই ধরনের সেবাই বড় বিপদের মুখে পড়তে পারে।এমন আশঙ্কাই নতুন করে সামনে এসেছে চলতি মাসে।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুংয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কথিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন