advertisement

হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট

হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট
৬ উইকেট পেলেও হতাশার দিন পার করেছে বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট

টেস্টের দ্বিতীয় দিনেই যেন হাল ছেড়ে দিল বাংলাদেশ! বলা ভালো, তাদের শরীরী ভাষায় সেটি ফুটে উঠল আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কারণেই। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৪৯৪ রানে, ৪০৩ রানের লিড নিয়ে।

প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের এমন দিনে আর কীই–বা করার থাকতে পারে!প্রথম দিন টেস্ট শুরুর তিন ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর মিটি মিটি করে জ্বলা সম্ভাবনার আলো দ্বিতীয় দিনে যত সময় গড়িয়েছে, ততই আরও কমেছে।

সারা দিনে ৯৮ ওভার খেলা হয়ে ৬ উইকেট গেছে ঠিকই, কিন্তু তাতে ম্যাচে কোনো প্রভাবই পড়েনি।একপর্যায়ে তো এমনই অবস্থা, কোনো স্পিনার ছাড়াই একাদশ সাজিয়ে ফেলা বাংলাদেশের হয়ে বল হাতে একে একে তিন স্পিনার করে ফেলেন ৩৬ ওভার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল বিশ্ব রেকর্ড গড়া সূর্যবংশী যা করেছেন, এর আগে তা কেউ করেননি বিশ্ব রেকর্ড গড়া সূর্যবংশী যা করেছেন, এর আগে তা কেউ করেননি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি
advertisement

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

আলোচক: মামুন রশীদসাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষকসঞ্চালক: শওকত হোসেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে
স্যাটেলাইট

পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার ওপরে মহাকাশে ঘুরছে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এগুলোর ওপর নির্ভর করছে ইন্টারনেট, মুঠোফোনে যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, বিমান ও জাহাজ চলাচল এবং সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ সেবা।পৃথিবীর কক্ষপথেই যদি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে কী হবে? এতে শুধু আশপাশের স্যাটেলাইট নয়, পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা আরও অনেক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ও অবস্থান নির্ণয়ের ব্যবস্থা। এমনকি সামরিক ও বেসামরিক দুই ধরনের সেবাই বড় বিপদের মুখে পড়তে পারে।এমন আশঙ্কাই নতুন করে সামনে এসেছে চলতি মাসে।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুংয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কথিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পালকি, জামদানি ও অমর একুশের প্রতিকৃতিতে মিশিগানে বাংলাদেশের পরিচয়

পালকি, জামদানি ও অমর একুশের প্রতিকৃতিতে মিশিগানে বাংলাদেশের পরিচয়

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) বার্ষিক গ্লোবাল ফেস্টিভ্যালে পালকি, নাগরদোলা, জামদানি শাড়ি ও অমর একুশের প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও দৈনন্দিন জীবন। ১৫ নভেম্বর ২০২৬ ইস্ট ল্যানসিংয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ উৎসব। আয়োজনে প্রায় ২০টি দেশের সাংস্কৃতিক বুথ ছিল।

বাংলাদেশের বুথে পালকি, নাগরদোলা ও ঢেঁকির ক্ষুদ্র প্রতিরূপে তুলে ধরা হয় বাংলার গ্রামীণ জীবন ও মেলার ঐতিহ্য। রিকশা ও ট্যাক্সির ছোট প্রতিরূপে ফুটে ওঠে শহরের পরিচিত দৃশ্য।

প্রদর্শনীতে আরও ছিল ইলিশ মাছের প্রতিরূপ, বাংলাদেশের মুদ্রা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি।দেশের তাঁত ও হস্তশিল্পের নমুনা হিসেবে প্রদর্শন করা হয় জামদানি শাড়ি, পাটের তৈরি ব্যাগ, কানের দুলসহ বিভিন্ন বাংলাদেশি গয়না, মাটির গয়না ও মাটির তৈরি নানা সামগ্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন