advertisement

মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল

মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল
১৮ জানুয়ারি আফকন ফাইনালে জিতে ট্রফি নিয়ে উৎসব করেছিলেন সাদিও মানেরা
ফটো কার্ড প্রিন্ট

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে একা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে যাওয়ায় পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছিল সেনেগাল। মঙ্গলবার সেই আপিলে জয় পেয়েছে তারা।

সিএএস এক বিবৃতিতে বলেছে, ‘আফ্রিকা কাপ অব নেশনস মরক্কো ২০২৫-এর ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল গ্রহণ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।’ এর ফলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পাওয়া সেনেগালের মূল জয় পুনর্বহাল করা হয়েছে।

এর আগে গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল।জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকা অবস্থায় স্বাগতিক মরক্কো পেনাল্টি পায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট বিশ্ব রেকর্ড গড়া সূর্যবংশী যা করেছেন, এর আগে তা কেউ করেননি বিশ্ব রেকর্ড গড়া সূর্যবংশী যা করেছেন, এর আগে তা কেউ করেননি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি
advertisement

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
রাজধানীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

আলোচক: মামুন রশীদসাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষকসঞ্চালক: শওকত হোসেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে
স্যাটেলাইট

পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার ওপরে মহাকাশে ঘুরছে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এগুলোর ওপর নির্ভর করছে ইন্টারনেট, মুঠোফোনে যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, বিমান ও জাহাজ চলাচল এবং সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ সেবা।পৃথিবীর কক্ষপথেই যদি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে কী হবে? এতে শুধু আশপাশের স্যাটেলাইট নয়, পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা আরও অনেক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ও অবস্থান নির্ণয়ের ব্যবস্থা। এমনকি সামরিক ও বেসামরিক দুই ধরনের সেবাই বড় বিপদের মুখে পড়তে পারে।এমন আশঙ্কাই নতুন করে সামনে এসেছে চলতি মাসে।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুংয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কথিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন