যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) বার্ষিক গ্লোবাল ফেস্টিভ্যালে পালকি, নাগরদোলা, জামদানি শাড়ি ও অমর একুশের প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও দৈনন্দিন জীবন। ১৫ নভেম্বর ২০২৬ ইস্ট ল্যানসিংয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ উৎসব। আয়োজনে প্রায় ২০টি দেশের সাংস্কৃতিক বুথ ছিল।
বাংলাদেশের বুথে পালকি, নাগরদোলা ও ঢেঁকির ক্ষুদ্র প্রতিরূপে তুলে ধরা হয় বাংলার গ্রামীণ জীবন ও মেলার ঐতিহ্য। রিকশা ও ট্যাক্সির ছোট প্রতিরূপে ফুটে ওঠে শহরের পরিচিত দৃশ্য।
প্রদর্শনীতে আরও ছিল ইলিশ মাছের প্রতিরূপ, বাংলাদেশের মুদ্রা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি।দেশের তাঁত ও হস্তশিল্পের নমুনা হিসেবে প্রদর্শন করা হয় জামদানি শাড়ি, পাটের তৈরি ব্যাগ, কানের দুলসহ বিভিন্ন বাংলাদেশি গয়না, মাটির গয়না ও মাটির তৈরি নানা সামগ্রী।
সূত্র: প্রথম আলো

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে
হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত
যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত, সরকারি নথিতে উঠে এল প্রাণহানির হিসাব
যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত, সরকারি নথিতে উঠে এল প্রাণহানির হিসাব
ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন