advertisement

৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬

৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬
মিস ইউনিভার্সের ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট। এবারের মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’
ফটো কার্ড প্রিন্ট

এবার বসেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশেষ এই আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে নতুন এক মুকুট। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোয় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সেই মুকুট। সাদা সোনায় তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এর মধ্যে বিশেষ তিনটি হীরা তুলে ধরছে মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।

স্থানীয় সময় ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর ভোরে)। সেখানেই নতুন মিস ইউনিভার্সের মাথায় মুকুট পরিয়ে দেবেন গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ। বিশেষ এই মুকুট ছাড়াও কী কী অপেক্ষা করছে এবারের বিজয়ীর জন্য, জেনে নেওয়া যাক।মিস ইউনিভার্সের ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট।

এবারের মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’সাদা সোনার মুকুটে ৩ হাজার ১৫০টি হীরা মিস ইউনিভার্সের ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ একই অভিনেতার বাবা-ছেলের প্রেম, আলোচনায় ‘দার-এ-নিজাত’ কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি
advertisement

উপজাত ‘ন্যাফথা’ মজুত সংকটে বন্ধের ঝুঁকিতে ইস্টার্ন রিফাইনারি

ক্রুড বা অপরিশোধিত তেল শোধন করে উপজাত হিসেবে পাওয়া ন্যাফথার মজুত নিয়ে বিপাকে পড়েছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)। বেসরকারি রিফাইনারিগুলো তাদের জন্য বরাদ্দ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল
শেয়ারবাজার

শেয়ারবাজারে ছয়টি মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত ১ জুলাই অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় তহবিলগুলো সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশের নিয়োগ বাতিল করা হয়। এরপর বিএসইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার বিএসইসির সভায় সেই রিভিউ আবেদনও নাকচ করে দেওয়া হয়। রিভিউ আবেদন নাকচ হয়ে যাওয়ায় বিএসইসির দিক থেকে ছয়টি মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বাদ পড়ে এলআর গ্লোবাল।

যে ছয়টি ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিষ্ঠানটি, সেগুলো হলো এনসিসি মিউচুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ড বা তহবিলের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেড নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করে সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
নিহত আবদুল হালিম

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে দুর্বৃত্তরা গুলি করে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হালিম পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত আবদুল হালিম নগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।

কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রথম আলোকে আবদুল হালিমের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ নিশ্চিত করেছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন