advertisement

ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা

ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা
মিতা চাকমার কারখানায় কাজ করছেন এক নারী। সম্প্রতি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তোলা
ফটো কার্ড প্রিন্ট

একসময় শহর থেকে কাপড় কিনে গ্রামের বাড়ি বসে বিক্রি করতেন তিনি। স্থানীয় বাজারের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতেন বলে আশপাশের এলাকার নারীরা ছিলেন তাঁর প্রধান ক্রেতা। সেই ব্যবসা থেকেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এখন পাহাড়ের ঐতিহ্যবাহী পিনোন, হাদি ও গামছা তৈরির দুটি তাঁত কারখানা রয়েছে তাঁর। সেখানে কাজ করছেন ৪৮ জন।এই উদ্যোক্তার নাম মিতা চাকমা (৫৫)। তাঁর বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ির নতুন পাড়ায়।

তাঁর দুটি কারখানার একটি বাড়ির পাশে, আরেকটি খাগড়াছড়ি সদরে। জমানো টাকা, গরু–ছাগল বিক্রির অর্থ ও ঋণ নিয়ে কারখানা দুটি গড়ে তুলেছেন তিনি। কারখানার নাম দিয়েছেন ‘মিতা টেক্সটাইল’।সম্প্রতি মিতা চাকমার মহালছড়ির কারখানায় গিয়ে দেখা যায়, তাঁত বোনার খটখট শব্দে মুখর পুরো ঘর। কেউ পিনোন, কেউ হাদি, আবার কেউ গামছা বুনছেন। কেউ সুতা রং করছেন, কেউ তা তাঁতে ব্যবহারের জন্য প্রস্তুত করছেন।

বিভিন্ন রঙের সুতা দিয়ে পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী এসব পোশাক তৈরি হচ্ছে।কারখানায় বসেই কাজ তদারকি করছিলেন মিতা চাকমা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য
advertisement

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতি হচ্ছে না।

এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন আখতার আহমেদ।ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই।

তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা, শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান। শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান
ইমরান মাহমুদুল

প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে এলেন ইমরান মাহমুদুল। এ সময় ১৭টি স্টেজ শো করেছেন এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। ১৮ বছরের সংগীতজীবনে এটি তাঁর সবচেয়ে দীর্ঘ সংগীতসফর। ফিরে এসেই নতুন গান প্রকাশ করেছেন। সিনেমা, অডিও ও নাটকের জন্য আরও অর্ধডজন গানের কাজ চলছে। ইমরানের খোঁজখবর নিলেন মনজুর কাদেরযুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই নতুন গান ‘সখী মন বুঝলা না’ প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল।

১০ দিনের মাথায় ইউটিউবে গানটির ভিউ প্রায় ৪০ লাখ। এবার একটু ভিন্ন পথে হেঁটেছেন ইমরান। লোকগানের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের মিশেলে তৈরি করেছেন নতুন ধরনের আবহ। ইমরান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গানটির মাধ্যমে একটু ভিন্ন শ্রোতাদের কাছে পৌঁছানো। সাধারণত আমি সিনেমার গান করি, সিনেমার আবহ মাথায় রেখেই গান তৈরি করি। কিন্তু এই গান ও ভিডিও করেছি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে।

বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন